

মোহনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পৈন্দা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত সভায় পৈন্দা গ্রামের মুরুব্বিয়ান ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুর রশীদ পৈন্দা গ্রামের মুরুব্বিয়ান ও প্রিয় যুবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা ও উপস্থিতি আমাদের পথচলার অনুপ্রেরণা। আপনাদের এই সমর্থন ও উৎসাহ আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।
তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

