1. admin@haworbarta.com : admin :
মেঘনা নিট কম্পোজিটে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা - Haworbarta
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মেঘনা নিট কম্পোজিটে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা ➤ মার্জিত উপস্থাপনা, আন্তরিকতা আর ইতিবাচকতায় অনন্য,শারমিনা ➤ সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ➤ পৈন্দা গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে আলাউর-শহীদুল-মিজানুর ➤ নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ইরা’র প্রতিবেদন ডিসিকে হস্তান্তর ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ➤ SSTU- এর সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে জাকারিয়া-আশরাফ

মেঘনা নিট কম্পোজিটে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেঘনা নিট কম্পোজিট লিমিটেডে আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানায় কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৭ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শনিবার থেকে কারখানার কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে।

এদিকে ছুটিকালীন সময়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঘোষিত ছুটির সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca