

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল (নাম) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৯। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের আব্দুস জহুর সুরমা সেতুতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর এএসপি রুকনুজ্জামানের নেতৃত্বে সুরমা সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাহিরপুর যাওয়ার পথে জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জুয়েল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯-এর এএসপি রুকনুজ্জামান জানান, জুয়েল আগে থেকেই এসআরবির গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত মাদক কারবারিদের আটক করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

