1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ - Haworbarta
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত ➤ ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী ➤ জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ➤ ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক ➤ চেলা নদীতে সীমানা নির্ধারণ, ৭ মাস পর বারকি শ্রমিকদের ঈদ আনন্দ

সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফটোকার্ড

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার মাছিমপুর,চিনাউড়া ও চাঁনপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে চার লাখ ১৪ হাজার ৪০০ শত টাকা  মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

শনিবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর,সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চাঁনপুর এলাকায় বিওপির জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাংলাদেশী ও ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল আটক করেন।

এ সময় চোরাকারবারীরা বিজিবি”র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় চার লাখ ১৪ হাজার ৪ শত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়,সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সাথে ভারতের ৯০ কিলোঃ মিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এ সীমান্ত এলাকাগুলো ১৯টি বিওপির সদস্যরা যেকোন ধরনের ভারতীয় অনুপ্রবেশ,অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করতে সীমান্তে ড্রোন ক্যামেরা স্থাপন.অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নজরদারি জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদমাধ্যমকে জানান, বিজিবি”র সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে  বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন,আমাদের উপর অপৃত দায়িত্ব পালনে সীমান্তের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আমরা বিজিবি”র প্রতিটি সদস্য জেলার বিশাল সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর বলেও তার আত্মমনোবলের কথা তুলে ধরেন। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca