1. admin@haworbarta.com : admin :
বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ - Haworbarta
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত ➤ ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী ➤ জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ➤ ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক ➤ চেলা নদীতে সীমানা নির্ধারণ, ৭ মাস পর বারকি শ্রমিকদের ঈদ আনন্দ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফটোকার্ড

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমি পরিদর্শনে আসেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)”র চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন আহমদ।

শনিবার দুপুরে তিনি দিরাই পৌরসভায় অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমিতে আসলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকামন্ডলীর সদস্যরা।

একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)”র চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানের সদস্য জনাব আমিনুল ইসলাম আমিন, দিরাই থানার সাব-ইন্সপেক্টর জনাব নয়ন পোদ্দার এবং একাডেমির শিক্ষকমন্ডলী। আগামী ১৬ই জানুয়ারী দিরাই ফিমেল একাডেমির ২০ বছর পূর্তির মহাসম্মেলন হওয়ার কথা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)”র চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন আহমদ বলেন, আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ইংরেজি, শনিবার বাংলাদেশ ফিমেইল একাডেমির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে তিনি নিজে অংশগ্রহণ করবেন এবং সম্মেলনকে সফল করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন এবং করে যাচ্ছেন বলেও প্রতিশ্রুতি দেন। পরে তিনি একাডেমির বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখে একাডেমির বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানে অবহেলিত মেয়েদের জন্য এমন একটি প্রতিষ্ঠান তৈরী করায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca