1. admin@haworbarta.com : admin :
ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী - Haworbarta
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত ➤ ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী ➤ জগন্নাথপুরে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ নাসিরনগরে লেপের দোকান পুড়ে ছাই  ➤ ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন দুর্ঘটনার শঙ্কা,তদারকী নিয়ে প্রশ্ন ➤ বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ➤ সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ➤ সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ➤ ছাতকে সাংবাদিক তাজিদুলের নানার দাফন সম্পন্ন, শোক ➤ চেলা নদীতে সীমানা নির্ধারণ, ৭ মাস পর বারকি শ্রমিকদের ঈদ আনন্দ

ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪০ শিক্ষার্থী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফটোকার্ড

মোঃ তাজিদুল ইসলাম::

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থী অন্বেষণ এবং আগামী প্রজন্মকে প্রতিযোগিতামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ৫ম শ্রেণির ৬ষ্ঠ বিশেষ বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ‘ঐক্য, সাম্য, শৃঙ্খলা, সেবা ও অগ্রগতি’ এই মূলমন্ত্রকে ধারণ করে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে ৪১ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং একজন অনুপস্থিত ছিল। চারটি বিষয়ে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাজী মাওলানা আকিক হুসাইন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মো. আব্দুল গনি, সাবেক সভাপতি হাজী আব্দুস সামাদ, সাবেক সহ-সভাপতি হাজী আবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. জহির আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী গোলাফ মিয়া, শিক্ষা সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, নির্বাহী সদস্য আশফাক আহমেদ পবলু ও রেজাউল হক।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ আয়োজনের জন্য আয়োজক সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, এমন উদ্যোগ তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণে অনুপ্রেরণা জোগাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষা বিস্তার, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে শিক্ষার উন্নয়নে যুব ও সমাজ কল্যাণ সংস্থা ইসলামপুর ইউনিয়নের এ উদ্যোগ একটি প্রশংসনীয় প্রয়াস।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca