1. admin@haworbarta.com : admin :
বিএমএসএফ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উখিয়ায় মানবন্ধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিএমএসএফ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উখিয়ায় মানবন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক;;

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক কতৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উখিয়া উপজেলা শাখার উদ্যােগে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট ২০২১ উখিয়া স্টেশন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলার শাখার সহ সম্পাদক, উখিয়া উপজেলা শাখার আহবায়ক কাজী হুমায়ুন কবির বাচ্চুর সভাপতিত্বে উখিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য শাহেদ হোছাইন মুবিন এর সঞ্চলানায় শুরু হয়।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএমএস এফ এর সহ সভাপতি ও উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দীন, বিশেষ অথিতি ছিলেন জেলা বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক( দক্ষিণ) শাকুর মাহমুদ, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দীন বাবুল, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সদস্য জসীম উদ্দীন চৌধুরী, উখিয়া উপজেলা বিএমএসএফ এর যুগ্ন আহবায়ক ও সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন শাহীন, আহবায়ক কমিটির সদস্য সচীব ফেরদৌস ওয়াহিদ ও
সদস্য, মোহামদ শহীদ, কাজল আইচ, নিলয়, সাদেক হোসেন খোকা, সাজন বড়ুয়া সাজন, নিলয়।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা, অবলম্বে মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca