1. admin@haworbarta.com : admin :
আমাদের বুরাইয়া হুজুর,মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আমাদের বুরাইয়া হুজুর,মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

কিছু প্রিয়জনের স্মৃতি ভোলা যায় না। রক্ত সম্পর্কের আত্নীয় না হয়েও যারা আত্নার আত্নীয়, কতইনা আপনজন। হযরত মাওলানা আব্দুল কাদির ছাহেব (র.) বুরাইয়া হুজুর আমাদের তেমনি এক আত্নীয় ছিলেন।

বুরাইয়া হুজুরের সাথে আমাদের স্মৃতি অনেকটা মাহে রামাদান কেন্দ্রিক। রামাদান আসলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করতাম। তিনি না পৌছা পর্যন্ত মনে হতো কি যেন অপূর্ণতা র‍য়ে গেছে। ফুলতলী এসে চিরচনা সেই দরাজ হাসি ছড়িয়ে বলতেন আলহামদুলিল্লাহ, আমি চলে এসেছি।

দারুল কিরাতের খিদমাতে জড়িত থাকার সুবাদে দীর্ঘদিন হুজুরকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তিনি ছিলেন একজন আবিদ, কোরআনে পাকের আশিক, সদাহাস্যোজ্বল, আল্লাহর ওলী। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সাথে তাঁর আন্তরিকতা কল্পনাকেও হার মানাত। দারুল কিরাতের কোন বিষয়ে বিশৃঙ্খলা/অনিয়ম দেখে ছাহেব কিবলাহ রাগান্বিত হলে বাবা-চাচারা তখন সামনে যেতেন না। বুরাইয়ার হুজুর বাচ্চাদের মতো ছাহেবের সামনে হাজির হয়ে সব দায়ই মাথা পেতে নিতেন। ইন্তেকালের পর যখনই ছাহেব কিবলাহ সম্পর্কে কোন আলোচনা হতো অঝোর ধারায় তাঁকে কাদতে দেখেছি।তিনি ছিলেন হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য খলিফা। কথায় আছে মানুষ যখন কাউকে ভালোবাসে তার সবকিছুই তার ভালো লাগে। ছাহেবজাদাগন বা এ বাড়ির কোন আত্নীয়-স্বজন এমনকি ছাহেব বাড়ির কাজের মানুষের সাথে হুজুরের অকৃত্রিম ও অমায়িক ব্যবহারে ছাহেব কিবলাহর প্রতি তাঁর মুহাব্বাতের প্রমাণ পাওয়া যেত।

আমাদের ওয়ালিদ মুহতারাম (মাইজম ছাহেব) কোন এক রামাদানে হুজুরকে উনার সন্তান-সন্ততি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি দীর্ঘনিশ্বাস ফেলে জানালেন তাঁর কোন সন্তান নেই। তৎক্ষনাৎ হুজুরকে নিয়ে ছাহেব কিবলাহ (র.) এর কাছে গেলে তিনি দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আল্লাহ পাক তাঁকে দীর্ঘ ২১ বৎসর পর সন্তান দান করেন।

তিনি সুদীর্ঘ প্রায় ৩০ বছর ফুলতলীতে দারুল কিরাত প্রধান কেন্দ্রে নি:স্বার্থভাবে খিদমাত আনজাম দিয়েছেন। দারুল কিরাতের খিদমাতে কঠোর পরিশ্রম করেছেন। বিশেষত: খাবার বিতরণের সময় হুজুরই শৃঙ্খলা রক্ষায় নেতৃত্ব দিতেন । চরম বৃষ্টির দিনে সেহরির সময়ে মাথায় করে বয়ে এনে ছাত্রদের খাবার বিতরণ করতেন। বাল্যকালে আমরা দেখেছি হুজুর ফুলতলীতে মসজিদের কাছের বাংলাঘরে থাকতেন। তখনকার সময়ে ভারতের মাওলানা মুবাশ্বির আহমদ ছাহেবও হুজুরের সাথে থাকতে

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca