1. admin@haworbarta.com : admin :
১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: দীর্ঘ প্রায় ১০ মাস পর নিজ দায়িত্বে ফিরেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

বুধবার (২৪ জুন ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্বে ফিরে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন ইউনিয়নের সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যানের ফিরে আসায় তারা স্বস্তি অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, চেয়ারম্যান সুজনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবায় নতুন উদ্যমে কাজ হবে।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জয়কলস ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং জনসেবার মান আরও বাড়াতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

এদিকে চেয়ারম্যানের দায়িত্বে ফেরাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তির চিত্র দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গতি আসবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca