বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

হাওরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস পালন কর্মসূচি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সাচনাবাজার ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে কর্মসূচির আওতাভুক্ত ২৫ জন নারী সদস্য অংশ নেন। অনুষ্ঠানে ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. মামুনুর রহমানের (এমএফ দাবি) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সাচনাবাজার শাখা ব্যবস্থাপক শরিফ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন আহমেদ, সহকারী শাখা ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, হাওরাঞ্চলে হাঁস পালন একটি সম্ভাবনাময় আয়ের মাধ্যম। স্বল্প পুঁজি ও পরিশ্রমের মাধ্যমে অনেক পরিবার হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে। নারীরা নিজ বাড়িতে হাঁস পালন করলে পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281