1. admin@haworbarta.com : admin :
সুবিপ্রবির নিয়োগ নিয়ে বিতর্ক, স্বচ্ছতা প্রশ্নে সিন্ডিকেটে ভিন্নমত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুবিপ্রবির নিয়োগ নিয়ে বিতর্ক, স্বচ্ছতা প্রশ্নে সিন্ডিকেটে ভিন্নমত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ নিয়ে সিন্ডিকেট সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুললেও, অন্যরা বলছেন সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জ থেকে যাত্রা শুরু করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে দুটি ব্যাচে মোট ৩২০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা রয়েছে। সম্প্রতি সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। এর আগে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা ও শর্তাবলীতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, নিয়োগ নীতিমালা পর্যালোচনার জন্য গঠিত কমিটির সুপারিশ কার্যকর না হওয়ায় সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সিন্ডিকেট সদস্য নুরুল ইসলাম সাজু বলেন, নিয়োগ কার্যক্রম নীতিমালা অনুযায়ী পরিচালনার বিষয়ে তিনি আগের সভায় প্রস্তাব দিয়েছিলেন। এ লক্ষ্যে একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয়। তবে এখনো কমিটির কার্যক্রম শুরু হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়টি স্বাধীন তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান বলেন, নিয়োগ নীতিমালা পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে এবং তাঁকে আহ্বায়ক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি এখনো পাননি। তিনি জানান, নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত সিন্ডিকেটে হয়নি।

সিন্ডিকেট সদস্য প্রফেসর আব্দুল্লাহ খান বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে দক্ষ জনবল নিয়োগে কিছু ক্ষেত্রে যোগ্যতার শর্ত শিথিল করার প্রস্তাব এসেছে। তবে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিজাম উদ্দিন বলেন, সিন্ডিকেটের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ দেওয়া হয়নি। পূর্বে যেসব নিয়োগ হয়েছে সেগুলোও সিন্ডিকেটের অনুমোদনক্রমে সম্পন্ন হয়েছে। বর্তমান নিয়োগ প্রক্রিয়াও অনুমোদনের পরই কার্যকর হবে। তিনি দাবি করেন, নিয়োগে অনিয়ম বা অস্বচ্ছতার কোনো সুযোগ নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca