

দেশের টেক্সটাইল প্রকৌশলীদের অন্যতম পেশাজীবী সংগঠন ITET Bangladesh-এর আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।
এবারের নির্বাচনে শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন (জিএম-২৩৩)। তিনি GG Panel থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
“এনায়েত- সুমায়েল- নিক্সন পরিষদ” স্লোগানকে সামনে রেখে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার মূল লক্ষ্য সংগঠনের শিক্ষা ও সাহিত্য কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করে তোলা।
প্রার্থী ফয়সাল হোসেন তার বক্তব্যে বলেন, “শিক্ষা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমই একটি পেশাজীবী সংগঠনকে এগিয়ে নিতে পারে। আমি নির্বাচিত হলে সদস্যদের জন্য নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা এবং প্রকাশনা কার্যক্রম চালু ও সম্প্রসারণে কাজ করবো।”
তিনি আরও বলেন, তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই হবে তার অগ্রাধিকার।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় তিনি সংগঠনের সকল সদস্যের কাছে দোয়া ও মূল্যবান ভোট কামনা করেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এবারের নির্বাচন সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

