1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৃথকভাবে অনুষ্ঠিত সাক্ষাতে পরিষদের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শান্তিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ হিসেবে গড়ে তোলা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। ইউএনও হিল্লোল চাকমা মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া ডা. ইকবাল হাসানের সঙ্গে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি হারুনুর রশিদ হারুন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলী আহমেদ দুলাল, সহ-সভাপতি মুফতি এহসান রেজা, কার্যনির্বাহী সদস্য মনছুর আহমেদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সারোয়ার আরিম শাওন, সহ-সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, খাইরুল ইসলাম সাব্বির, তালুকদার শহিদনুর ও আনছার মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন নাঈম, নাঈম মিয়া ও ছাব্বির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাহেল মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাঃ হাম্মাদ আহমেদ, ক্রীড়া সম্পাদক ইয়াহিয়া পারভেজ, ছাত্রবিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সহ-অর্থ সম্পাদক মাহিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য মজনু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca