1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে এরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তাজুল ইসলাম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম এক স্বজনের কাছ থেকে পাওনা ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে সাইফুল ইসলাম, সাফিকুল রহমান, সাইফুলের স্ত্রী জরিনা বেগম ও তাঁদের মা মিনারা বেগম তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

স্বজনদের দাবি, হামলাকারীরা ধারালো দা দিয়ে তাজুল ইসলামের মাথা ও নাকে আঘাত করেন। এ সময় লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। পরে তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান।

আহত তাজুল ইসলামের পুত্রবধূ তামান্না অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্ল্যাহ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca