1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে- ➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত

জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধ ও জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন সাজাদকে (৫০) জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে নাসির উদ্দিন আহমদ বাদী হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর-৪৪/২৬ইং (জগন্নাথপুর) নম্বরে এই মামলাটি দায়ের করেন। এতে নাদামপুর গ্রামের মৃত আব্দুল খালিক-এর ছেলে ইকবাল হোসেন সাজাদকে প্রধান আসামি করে মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(২)/৭(২)/১০ ধারায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গত ২১/০২/২০২৬ তারিখে আসামিরা বেআইনিভাবে সীমানা অতিক্রম করে জোরপূর্বক মাটি ভরাট ও জমি দখলের চেষ্টা চালান। বাদী ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলচেষ্টায় বাধা দেয়। পরবর্তীতে বাদী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন।
উক্ত মামলায় শুনানিশেষে জগন্নাথপুর আমল আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মো. এমদাদ হোসেন মামলার প্রধান আসামি ইকবাল হোসেন সাজাদকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca