1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

নাসিরনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ে করোনা ভ্যাকসিন গনটিকার কার্যক্রম শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া -১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। গনটিকা কার্যক্রম উদ্বোধন করে কলেজ চত্বরে গাছের চারা রোপণ করেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ। উপজেলার ১৩টি ইউনিয়নে ২২ সেবাকেন্দ্রে গণটিকা সেবা প্রদান করা হয়।তাছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‍্যালি ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে কেক কেটে জন্মদিন শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কিরণ মিয়া, সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সহ সভাপতি শেখ মোঃ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুবলীগের অঞ্জন কুমার দেব, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, মোজাম্মেল হক জুরান ও অরুণ ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৬ টি প্রাথমিক বিদ্যালয় থেকে দেয়ালিকা প্রদর্শনী করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca