বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে ২৫ টি পূজা মন্ডপে শাড়ী বিতরণ,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে প্রায় ৩০০ সনাতন ধর্মালম্বীদের ব্যক্তিগত উদ্যোগে শাড়ী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে ২৫টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এ শাড়ি হস্তান্তর করেন।

উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে শাড়ী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার ইন- চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে।

এসময় উপজেলা আওয়ামী লীগের ও উপজেলার ২৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656