1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

আনোয়ারায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ

আনোয়ারা উপজেলায় গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ১১টি ইউনিয়নের ৯৯ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার। আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, চেয়ারম্যানদের মাঝে অসীম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, এম.এ কাইয়ুম শাহ, মো. ইয়াছিন হিরো। ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান, গ্রামীণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যেও কষ্ট করে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। তাই তাদের চলাচল ও কাজে গতি বৃদ্ধি করতে উপজেলার ৯৯ গ্রাম পুলিশকে সাইকেল ও পোষাক দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca