বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথে পলাতক আসামি সেবুল মিয়া গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সেবুল মিয়া (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে উপজেলার জানাইয়া মাঝপাড়া গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

শনিবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও ৫ টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।

এদিকে, বিয়ানীবাজার থানায় আরও একটি মামলা রয়েছে। মামলা নং-৬

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় মাদক, জুয়া, ধর্ষণ, হত্যা, এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালিত অটোরিকশাসহ বিশ্বনাথে ৮ মামলার আসামি সেবুল মিয়াকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন পলাতক ছিল। রোববার (১৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656