রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নাসিরনগরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এঁর মতবিনিময়ে- সংগ্রাম এম পি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৬ অক্টোবর মঙ্গলবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে সকালে সম্প্রীতি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাসিরনগর শাখার আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য মোঃ সুমন খন্দকার, ফায়েজুল ইসলাম, জোহরা আক্তার, রিয়াজুল ইসলাম, সানজাদা আহমেদ পলি, আকলিমা আক্তার, কাজী হুমায়ুন আহমেদ, হারুন মিয়া প্রমূখ। সভায় ১৩ টি ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656