1. admin@haworbarta.com : admin :
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক হুমায়ুন কবির শাহ্ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক হুমায়ুন কবির শাহ্

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধিঃ-

উৎসব মূখর পরিবেশে আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে আনোয়ারার একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের সরাসরি ভোটে দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একেএম নুরুল ইসলাম সভাপতি ও দৈনিক পূর্বকোণের আনোয়ারা সংবাদদাতা হুমায়ুন কবির শাহ্ সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর প্রতিদ্ধন্দীতা করেন। সকাল নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ভোটারেরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন,দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডিএইচ মনছুর।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca