1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

আনোয়ারায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

আনোয়ারায় ৫১ হাজার ছয়শত ২৫ টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে মোঃ জাফর (৬৫) ও মৃত সালেহ আহম্মদের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)।

শনিবার (৩০ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় এর আগে শুক্রবার সকালে পৌনে ১০ টার দিকে পরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা বলে নিশ্চিত করেন চট্টগ্রামের র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

চট্টগ্রামের র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে মায়ানমার হতে সাগর পথে স্পীড বোট যোগে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ওই এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কারবারিসহ আনুমানিক ০১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫১,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তারকৃতরা মায়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশে বিভিন্ন অঞ্চলে পাচার করার কথা স্বীকার করে। তাদের স্বীকারউক্তিতে আনোয়ারায় বিভিন্ন ব্যবসার আড়ালে একটি সিন্ডিকেট এসব চালান সাগর পথে মায়ানমার থেকে আনোয়ারা আনেন বলে উঠে এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে আনোয়ারায় আমাদের নজরদারি আরো বৃদ্ধি করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca