রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

আনোয়ারায় কমিউনিটি পুলিশিং ডে সমাবেশ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় “মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসেবা আয় সম্প্রীতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকালে আনোয়ারা থানার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও ওসি তদন্ত সৈয়দ ওমর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ।

বক্তব্য রাখেন আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ,উপজেলা মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নান,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী,আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু,প্রেসক্লাব সভাপতি একেএম নুরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656