1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়া সওজ ফেরত পেল পে-অর্ডার জালিয়াতির টাকা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

কুষ্টিয়া সওজ ফেরত পেল পে-অর্ডার জালিয়াতির টাকা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায়ের টেন্ডারের পে-অর্ডার জালিয়াতির টাকা অবশেষে ব্যাংক ফেরত দিয়েছে। কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ৮ম কিলোমিটারে অবস্থিত ‘‘সৈয়দ মাছ-উদ-রুমী সেতুুর’’ (গড়াই সেতু) টোল আদায়ের জন্য মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজ এর সঙ্গে ৩ বছরের মেয়াদে ১২ কিস্তিতে পরিশোধ সাপেক্ষে চুক্তি সম্পাদন পূর্বক কার্যাদেশ প্রদান করা হয়।

চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট ঠিকাদার ইজারার দুই কিস্তির সমপরিমাণ টাকা নিরাপত্তা জামানত হিসেবে দুইটি পেঅর্ডার যাহা সাউথইস্ট ব্যাংক, কুষ্টিয়া শাখা কর্তৃক ইস্যুকৃত ২ কোটি, ৫০ লাখ ৯৪ হাজার ৫৩০ টাকা অত্র দপ্তরের জমা দেন। পরে সংশ্লিষ্ট ব্যাংক হতে পে-অর্ডারের সত্যতা যাচাই করে কুষ্টিয়া সড়ক বিভাগের কোষাগারে জমা রাখা হয়। ইজারাদার পর্যায় ক্রমে ১ম কিস্তি হতে ৯ম কিস্তি সম্পূর্ণ টাকা এবং ১০ম কিস্তির আংশিক পর্যন্ত টাকা পরিশোধ করেন।

পরবর্তীতে ১০ম কিস্তির আংশিক এবং ১১ তম ও ১২ তম কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য ইজারাদারকে বার বার তাগাদা প্রদান করা হয়। কিন্তু ইজারাদার উক্ত কিস্তির টাকা পরিশোধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইজারাদারের জমাকৃত জামানত হতে কিস্তির টাকা সমন্বয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।

যার প্রেক্ষিতে গত ২৯ জুন ২০২১ তারিখে উক্ত পে-অর্ডার দুইটি নগদায়ন করে সরকারী কোষাগারে জমা প্রদানের নিমিত্তে সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রধান শাখায় জমা প্রদান করা হয়। কিন্তু সোনালী ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক (সাউথইস্ট ব্যাংক) হতে উক্ত পে-অর্ডার কালেকশনে ব্যর্থ হওয়ায় তা অত্র দপ্তরে ফেরত প্রদান করার পর পে-অর্ডার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে কুষ্টিয়া সড়ক বিভাগ সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যাংককে উক্ত টাকা পরিশোধের জন্য পত্র প্রেরণ করে। কিন্তু তারা সে টাকা পরিশোধ না করায় ইজারাদার মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজ ও সাউথইস্ট ব্যাংক, কুষ্টিয়ার বিরুদ্ধে ৪ জুলাই, ২০২১ তারিখে কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বিজ্ঞ সরকারী কৌশলী, কুষ্টিয়াকে মামলা দায়েরের জন্য অনুরোধ করা হয়।

যেহেতু বিষয়টি দুদক কর্তৃক তদন্তের তফসিলভুক্ত, সেহেতু উপ-পরিচালক, সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া বরাবর প্রেরণ করা হয়। বর্তমানে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি তদন্ত এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। সর্বশেষ গত ৩ নভেম্বর, ২০২১ তারিখে সাউথইস্ট ব্যাংক কর্তৃক পে-অর্ডার জালিয়াতির সম্পুর্ন অর্থ ২কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকা একটি পে-অর্ডারের মাধ্যমে কুষ্টিয়া সড়ক বিভাগের নিকট জমা দেন।

সাউথইস্ট ব্যাংক কুষ্টিয়া শাখার বর্তমান ব্যবস্থাপক সোহেল রানা বলেন, পে-অর্ডারের ক্ষেত্রে সব দায় ব্যাংকের হওয়ায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত শেষে তাদের নির্দেশনা মোতাবেক পে-অর্ডারের টাকা ফেরত দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca