1. admin@haworbarta.com : admin :
সিলেটের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাজী আতাউর রহমান - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গাজী আতাউর রহমান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (৭ নভেম্বর ) সকাল ১০টায় পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

গত ( অক্টোবর) মাসে মধ্যে বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এ দিকে, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিশ্বনাথবাসী।
সবার সহযোগিতায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সকল কর্মকর্তা ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কৃতিত্ব আমার একার নয়।
অত্র থানার সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টায় আমি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি।

এ দিকে, চলমান আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ চোর গ্রেফতার, ডাকাত গ্রেফতার, ও চোঁরাইকৃত মালামাল উদ্ধারে ভূমিকা পালন রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হলো গাজী আতাউর রহমানকে।

এরপর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। বিভিন্ন অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও চুর-ডাকাত গ্রেফতারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

এ দিকে, তিনি সিলেটের বিশ্বনাথ থানায় ২০২১ সালের (১০ মে) যোগদান করেন গাজী আতাউর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca