বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ডিমলায় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি

ডিমলায় সিটমহলের (অধুনালুপ্ত) নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে ১’শ ১১ টি (অধুনালুপ্ত) সিটমহলের মধ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৪ টি সিটমহল ছিলো। সেই ৪টি অধুনালুপ্ত সিটমহলের পিছিয়ে পরা ১শত নারীদের অংশ গ্রহণে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বুধবার (১৭-নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মাহাবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সিরিজটির উদ্বোধন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ ইকবাল হোসেন ৷ গৃহপালিত পশু পালন, কৃষি ও মৎস্য চাষে ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বাড়াতে নারী উদ্যোক্তাদের জন্য সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভোলা সমাজ উন্নয়ন সংস্থা (বি,এস,ইউ,এস) এর নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন ৷

উপজেলা প্রশাসনের আয়োজনে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধানে এবং ভোলা সমাজ উন্নয়ন সংস্থা (বি,এস,ইউ,এস) এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিটি সরাসরি কর্মশালার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) পুরবী রানী রায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, ছোট খাতা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জাহাঙ্গীর রেজা প্রমুখ। প্রশিক্ষণের এর লক্ষ্য হলো, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের গৃহপালিত পশু পালন, কৃষিতে সমৃদ্ধি ও মৎস্য চাষে ব্যবসায়িক চেষ্টার সুবিধার্থে প্রয়োজনীয় দক্ষতা প্রদানে সহায়তা করা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281