1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে তৃতীয় পর্যায়ে ভূমিহীনদের গৃহনির্মাণ কাজের উদ্ধোধন করলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

জামালগঞ্জে তৃতীয় পর্যায়ে ভূমিহীনদের গৃহনির্মাণ কাজের উদ্ধোধন করলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদনঃ মুজিববর্ষ উপলক্ষে জামালগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন সাচনা বাজার ইউনিয়নের নুরপুর গ্রাম সংলগ্ন সরকারী জায়গায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধন করেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন, এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) মো: রেদুয়ানুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় জানা যায় যে, তৃতীয় পর্যায়ে জামালগঞ্জ উপজেলায় ১৪২ টি ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে জামালগঞ্জ উপজেলার নুরপুর মৌজায় ৪২ টি ঘর নির্মাণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ঘরের নির্মাণ কাজের উদ্বোধন কালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সকলের সহযোগিতা কামনা করেন এবং মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মান কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ও উপস্থিত সকলকে অনুরোধ করেন।

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ,সুনামগঞ্জ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca