


সৌদি আরবের আল জুবাইলে আওয়ামী লীগ কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আল জুবাইলে একটি হলরুমে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন আহবায়ক কমিটির প্রধান ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া । কমিটিতে ইকবাল হোসাইন তালুকদার কে সভাপতি ও সিরাজুল ইসলাম বাহাদুর কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছাতির আলী তালুকদার, যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল
ইসলাম সামন, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, মুনিরুল হক মনির, আরিফুল ইসলাম বাবু সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কমিটিতে সিনিয়র সহ সভাপতি বাছির
সরকার, সাংগঠনিক সম্পাদক
নুরুদ্দিন মেম্বার।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

