বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ইশা ছাত্র আন্দোলন যশোর জেলার থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন মনিরামপুর বিশেষ প্রতিনিধি

১ ডিসেম্বর বুধবার, সকাল ১০ টায়, জেলা কার্যালয়ে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সঞ্চালনায়, থানা প্রতিনিধি সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য, মুহাম্মাদ রাসেল উদ্দীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে।

তিনি আরো বলেন, এই ভঙ্গুর সমাজকে পূর্ণ গঠন করতে হলে ক্ষুধা ও শিক্ষাহীনতা দূর করে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্যই প্রয়োজন দক্ষ পরীক্ষিত ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মুহাম্মাদ ফয়েজ গাজী, প্রকাশনা ও দফতর সম্পাদক, মুহাম্মাদ নাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক, মুহাম্মাদ জহির রায়হান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281