1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে নারী নির্যাতন মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে নারী নির্যাতন মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : নারী নির্যাতন মামলার এফআইআরভুক্ত অভিযুক্ত আমিনুর রহমান ও সুলতান মিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে ‘সচেতন জনগণের ব্যানারে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া ১০ নভেম্বর সন্ধ্যা রাতে একজন নারীকে পৌর শহরের নতুন বাজারস্থ তাদের দোকানে ডেকে এনে শ্লীলতাহানি করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।

মামলা দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদেরকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সোহেল মিয়ার সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আকলুছ উদ্দিন, সংগঠক ইলিয়াস আলী, জয়নাল মিয়া, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোডস্থ দোকানে সুনামগঞ্জের ধর্মপাশার এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে ২১ নভেম্বর বিশ্বনাথ থানায় মামলা করেন ওই নারী (মামলা নং -১৭)।

মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান (৩৮) ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৫)।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca