

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন।
৫ ডিসেম্বর ২০২১ রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাপানি কুবোতা ‘ হেড ফিডিং ‘ কম্বাইন হারভেষ্টার বিতরণের শুভ উদ্বোধন করেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কৃষক প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। বিতরণে কৃষি যন্ত্র ছিল, জাপানি কুবোতা ‘ হেড ফিডিং ‘ কম্বাইন হারভেষ্টার ২টি ( ধান কর্তন ) পাওয়ার ফ্রেসার ২ টি ধান মারাই যন্ত্র । উল্লেখ্য, জাপানি কুবোতা কম্বাইন হারভেষ্টারে প্রতি ঘন্টায় ৩ ( তিন) বিঘা জমির ধান কর্তন করা যায়।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

