1. admin@haworbarta.com : admin :
বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ভাটার কাঁচা ইট ও আমন ধান ঢেকে রাখা হয় পলিথিনে - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ভাটার কাঁচা ইট ও আমন ধান ঢেকে রাখা হয় পলিথিনে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন বিশেষ প্রতিনিধি

ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাব শুরু হয়েছে যশোর জেলাতে শনিবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও রাতদিন চলতে থাকে এই অবস্থা রবিবার সারাদিন লেগে থাকে বৃষ্টি ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। রাস্তা ঘাট বৃষ্টিতে ভিজে কাঁদায় পরিণত হয়েছে প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর। একাধারে বৃষ্টি লেগে থাকায় কর্মহীন হয়ে পড়েছে মটরসাইকেল ও ভ্যান চালকেরা তবে সিএনজি মিনিবাস ইজিবাইকে গাদাগাদি করে যাত্রী উঠতে দেখা যায়। জানতে চাইলে যাত্রীরা বলে বৃষ্টিতে ভ্যান মটরসাইকেলে উঠলে ভিজে যেতে হয় বাধ্য হয়ে গাদাগাদি করে হলেও মিনিবাস সিএনজি ইজিবাইকে উঠতে হচ্ছে।
এদিকে মনিরামপুর উপজেলার বিভিন্ন ভাটায় বৃষ্টির কারণে কাঁচা ইট ঢেকে রাখতে দেখা যায় বসে থাকতে হচ্ছে শত শত শ্রমিকদের এইভাবে বৃষ্টি লেগে থাকলে চরম দুর্ভোগে পড়বে ভাটা মালিকরা।
এদিকে বৃষ্টির কারণে ধান চাষিরা চরম বিপাকে আমন ধান কেটে বাড়িতে নিয়ে এলেও পারছেন না সেগুলো পরিষ্কার করে সিদ্ধ শুকনো করে চাউল বানাতে অনেকেই ধান ঝেড়ে উঠানে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছেন আবার অনেকেই মাঠ থেকে ধান এনে পারেনি বৃষ্টিতে পরিষ্কার করতে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca