1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে মৎস্য চাষীদের জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে মৎস্য চাষীদের জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) জেলার নাসিরনগর উপজেলায় মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনায় জলবায়ু সহনশীলতায় ধারণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর ২০২১ রবিবার মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর আয়োজনে ২ দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম, নাসিরনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার, জেলা সদর সিনিয়র মৎস্য অফিসার সামছু উদ্দিন, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ফিল্ড কো- অর্ডিনেটর এফএও মোহাম্মদ শফিউল্লাহ্, কম্পিউটার অপারেটর তুষার বিশ্বাস, ক্ষেত্র সহকারী সিও মুরাদ হোসেন। উক্ত প্রকল্পটি একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে ৪ টি ব্যাচের প্রশিক্ষণ করার অনুমতি দেয়া হয়েছে। প্রতি ব্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ২ দিন প্রশিক্ষণ পাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca