1. admin@haworbarta.com : admin :
ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ টাফিক পয়েন্টের রহমতুন নেছা মার্কেটে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাতক দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি, জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি আনোয়ার হোসেন রনি, বাংলাদেশ মোফাস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সভাপতি, জাতীয় দৈনিক ”ঢাকা প্রতিদিন” দি ডেইলি ”নিউজ মেইল” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ফজল উদ্দিন, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, রুহুল আমিন ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিনুক তরফদার, সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিনং-১৬৯৩) এর সদস্য খছরু মিয়া, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান মার্কেটস্থ এমআই ক্যাফের পরিচালক ইমরান আহমদ, বৈশাখী টেইলার্স এর পরিচালক আবুল হাসনাত প্রমুখ।

জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মরহুম ছৈইদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী পল্লীবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি রুহুল আমীন ২০১৬ সালের ৫ই ডিসেম্বর গঠন করেন রহুল আমিন ফাউন্ডেশন। তিনি দীর্ঘদিন ধওে ব্যক্তিগত উদ্যোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব ও হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এমন প্রত্যাশা ব্যাক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca