1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে এসআই বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে এসআই বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার এসআই ফখরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৩ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার কান্দিগাঁও গ্রামের প্রবাসি আমির উদ্দিনের স্ত্রী সেফুল বেগম।

সেফুল বেগম তার অভিযোগে উল্লেখ করেন, গত( ২৮ নভেম্বর) তার মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে যায়।

এ ঘটনায় সেফুল বেগম বিশ্বনাথ থানার এসআই ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করলে ফখরুল ইসলাম একটি লিখিত অভিযোগ দেয়ার কথা বলেন এবং তিনি নিজে কম্পিউটারে গিয়ে লিখিয়ে দিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অভিযোগের সূত্র ধরে গত( ২৯ নভেম্বর) সন্ধ্যায় রিপন নামের এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন এবং রিপনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে সেফুল বেগমের কাছে ৩ হাজার টাকা নেন।

এসআই ফখরুল ইসলাম পরদিন পহেলা ডিসেম্বর সিএনজি চালক রিপনকে ছেড়ে দিয়ে সেফুল বেগমকে জানান, তুমার মেয়েকে নিয়ে আসার জন্য রিপনকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের এমন আশ্বাসে অপেক্ষার পর অপেক্ষা করতে থাকেন ওই নারী। এক পর্যায়ে এসআই ফখরুল বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে আরো ৭ হাজার টাকা নেন।

কিন্তু তার মেয়েকে উদ্ধার না করে নানা ভয়ভীতি দেখিয়ে থানা থেকে বের করে দেন। এসআই ফখরুলের এমন আচরনে নিরুপায় হয়ে ওই নারী সিলেট পুলিশ সুপার বরাবরে এসআই’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।

এসব অভিযোগ মিথ্যা দাবি করে থানার এসআই ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সেফুল বেগমের মেয়ে প্রাপ্ত বয়স্ক। সে তার ইচ্ছায় অন্য ছেলের সাথে চলে গেছে। সে তার মায়ের কাছে যেতে চায় না। তাই মেয়েকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca