1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে পুকুরে ডুবে প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

বিশ্বনাথে পুকুরে ডুবে প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু হয়েছে।

তার নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া গ্রামের জহির আলীর মেয়ে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২৪ বছর বয়সি শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগম, বৃদ্ধ মায়ের সাথে একই ঘরে রাত্রি যাপন করতেন।

ঘটনার দিন ঘরের বারান্দার গেট খুলে মসজিদে ফজরের নামাজে যান আমেনার পিতা জহির আলী। এসময় তিনি মেয়ে আমেনাকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ পড়ে এসে তিনি ফের ঘুমুতে যান।

এদিকে, সকাল ৭টায় ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে না পেয়ে খোঁজতে শুরু করেন মা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তুলে এনে স্থানীয় ডাক্তার ডাকলে, তিনি তাকে মৃত ঘোষণা করেন।

ও খবর পেয়ে, সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্যে লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরিবারের লোকজনের ধারণা, সে নিয়মিত নামাজ পড়তো। সকালে ওযু করতে গিয়ে হয়তো পা পিছলে পুকুরে পড়ে যায়।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন আহমদ বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca