1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণের মাধ্যমে পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শেষে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূইয়া এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, থানা পুলিশ সাব ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র দাস, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, শিবলী চৌধুরী প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca