বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ভেড়া বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়।

আজ ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ভেড়া বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। ভেড়া বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার প্রতিনিধিগণ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, মৎস্য অফিসের কর্মকর্তা/ কর্মচারী সহ ৩০ জন নিবন্ধিত মৎস্যজীবীগণ । উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ৩০ জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে জনপ্রতি ২টি করে মোট ৬০ টি ভেড়া বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281