বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

আনোয়ারায় বরুমচড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে কর্মী সভা

আমজাদ হোসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

আনোয়ারা উপজেলায় আওয়ামীলীগ মনোনীত বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে জয়ী করতে ঐক্যবদ্ধতার শপথ নিলেন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। সোমবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরুমছড়া সওদগর দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা এ শপথ নেওয়া হয়।। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, প্রধান বক্তা সাধারণ সম্পাদক এম.এ মালেক।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর,আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আলমগীর টিটু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এরপর নৌকা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধতার শপথ নেন নেতাকর্মীরা। এসময় বক্তারা ‘নৌকার জয়, শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির জয় উল্লেখ করে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ারও আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281