

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মো. আবুল কাশেমকে গত (৫ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় রাঙামাটি হাসপাতাল এলাকাস্থ নিজস্ব কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ২০২১ সালের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করেছেন সম্পাদক মন্ডলীর মূল্যায়ন সভায় তাকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ২০২১ সালের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত করা হয়েছে।
এদিকে,মুহুতের সংবাদ মুহুর্তে পরিবেশন, নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, ভাষার প্রয়োগ, তথ্যের গুনগত দিক, সামাজিক সচেতনতা বিষয়ক সংবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সংবাদ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ ও নিয়মিত সংবাদ প্রেরণ ইত্যাদি দিক বিবেচনা করে মো. আবুল কাশেমকে ২০২১ সালের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত করা হয়েছে বলে জানান সম্পাদক মন্ডলীর সদস্যরা।
সামাজিক দায়িত্ববোধ, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ইত্যাদি একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ঠ্য। আমরা সিলেটের বিশ্বনাথ উপজেলার যেকোন সংবাদ তাৎক্ষনিক সরাসরি জনসাধারনের কাছে অনলাইনে পৃথিবীর প্রতিটি প্রান্তে তাৎক্ষনিক পরিবেশন করছি।
এটার অর্থ এই নয় যে আমাদের অন্য প্রতিনিধিরা পিছিয়ে, আমাদের মাঠ পর্যায়ের প্রত্যেক জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারাও সংবাদ প্রেরণে যত্নবান।
সিএইচটি মিডিয়ার স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম এ বছর তার কাজের মূল্যায়ন হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক নির্বাচিত হয়েছে বলেন পত্রিকার উপদেষ্টা মন্ডলীগণ এবং বার্তা বিভাগ।
আগামীকাল ১৭ ডিসেম্বর ২০২১ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক মো. আবুল কাশেম এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হবে।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ অনলাইন সাংবাদিক খেতাব অন্য অনলাইন পত্রিকার সাংবাদিকদের বিবেচনায় নিয়ে করা হয়নি, এটা কেবলমাত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের নিজস্ব সম্পাদনার সাথে জড়িতদের মধ্য থেকে মনোনয়ন করা হয়েছে।
ষ্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম এর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্যানেল এবং সম্পাদক মন্ডলী।
মো. আবুল কাশেম শুরুতে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে যুক্ত হন। তিনি দীর্ঘ ৬ বছর কাজ করার পর গত নভেম্বর-২০১৯ সালে তাকে ষ্টাফ রিপোর্টারে পদায়ন করা হয়।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

