1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে "মহান বিজয় দিবস" উদযাপন,হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

নাসিরনগরে “মহান বিজয় দিবস” উদযাপন,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্ত উদযাপন হয়।

বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভাগ/সংস্থা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারও ভিডিপি, বিএনসিসি,বয়েজ স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিশু সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১, বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মোল্লা। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ৷ এলাকার সর্বস্তরের জনসাধারণ। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন হয়। মুজিবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন ও শপথ গ্রহণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca