বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মহান বিজয় দিবস উপলক্ষে মনিরামপুরে বিভিন্ন সংগঠনের র‌্যালী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মনিরামপুর উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মনিরামপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মনিরামপুর উপজেলা প্রশাসন এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান , মনিরামপুর থানার ওসি নুর ই-আলম ছিদ্দিকী এ এস আই সোহেল রানা পারভেজ এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন , কাউন্সিলর কামরুজ্জামান কামরুল কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী ,এ্যাডভোকেট বশির আহমেদ খান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

এছাড়াও মনিরামপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল কলম কথা পরিবারের পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে প্রভাতে মনিরামপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও কলম কথা বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে সকল সাংবাদিকদের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কলম কথার প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার মাবিয়া রহমান, বার্তা সম্পাদক হুমায়ুন কবীর, অফিস স্টাফ বিথীকা সুলতানা, রোজ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281