বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ২০ ডিসেম্বর ২০২১ সকাল ১১ ঘটিকায় নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর জেলা সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা সভাপতি মোঃ আতিকুর রহমান খসরু, মোঃ শফিকুল রহমান, সৈয়দ তারেক মাহমুদ, মোঃ ওয়াজ্জিল চৌধুরী, মেঃ ছোয়ার খান, সেলিম সিকদার, রুহুল আমিন, মোঃ ফারুক আহমেদ, মোঃ জহির শিকদার প্রমুখ। নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের মোট ১৮ জন সার ও বীজ ডিলার উপস্থিত ছিলেন। সভায় নাসিরনগর উপজেলায় সরকারি নির্দ্ধারিত মুল্যে সার বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি হালিমা খাতুন বলেন, যাঁরা সরকারি মুল্যের বাহিরে সার বিক্রয় করবেন এবং সারের ক্রাইসিস সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281