বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে ইলিয়াস আলীকে নিয়ে ‘কুটুক্তি’ করলেন বিএনপি নেতা ধলা মিয়া,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ‘আমি এম ইলিয়াস আলী অথবা তার স্ত্রী তাহসিনা রুশদী লুনার নাম ভাঙ্গিয়ে নির্বাচন করবোনা। গত তিনবারও তাদের নাম ভাঙ্গিয়ে ও বিএনপির পরিচয় দিয়ে ইউনিয়নবাসীর কাছে ভোট চাইনি।

এবারের নির্বাচনেও আমি বিএনপি অথবা তাদের পরিচয়ে নির্বাচন করবোনা। বর্তমানে আমি আমার বাবার পরিচয়ে নির্বাচন করবো।

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার পরিবারকে নিয়ে এমন বাজে মন্তব্য করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (শোক’জ প্রাপ্ত বিএনপি নেতা) ও লামাকাজী ইউনিয়ন পরিষদের তিনবারে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

অথচ গত ২০১৬ সালের ইউনিয়ন নির্বাচনে তিনি ইলিয়াসপত্নী লুনা’র আশির্বাদ ও বিএনপির সমর্থন নিয়েই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। ওই নির্বাচনে তার অনেক জনসভায় ভোটও চেয়েছেন লুনা। আগমী ইউনিয়ন নির্বাচনেও তিনি ইউনিয়নবাসীর চাপে প্রার্থী হবেন বলে জানান।

শনিবার ষষ্ট ধাপের তফসিলে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছর ৩১ জানুয়ারী এদুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে।

ওই নির্বাচনে বিএনপি অংশ নেবেনা, আপনি কি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন? জানতে চাইলে প্রতিবেদকের প্রশ্নের জবাবে এম ইলিয়াস আলী তার স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করেন কবির হোসেন ধলা মিয়া।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, তিনি দল থেকে বহিস্কৃত একজন নেতা। গত উপজেলা নির্বাচনে শোকজ করা হলেও তিনি এর কোনো জবাব দেননি।

তাই কবির হোসেন ধলা মিয়া ছাড়া খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়া হবে কিনা সেটা জেলা বিএনপির নেতারা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281