

তালা প্রতিনিধি:- মোঃ লিটন হোসাইন
সাতক্ষীরা তালায় নাংলা নতুন বাজারে আলোক সংস্থার অফিসে ৩০ জন বেকার যুবকের মৎস্য চাষের ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ চলছে।
গত ২০/১২/২১ শেখ ডিসেম্বর শুরু উদ্বোধনের মধ্য দিয়ে সাত দিনের মৎস প্রশিক্ষণের ৪র্থ দিন চলছে। এলাকায় বেকার যুবকের কর্ম সংস্থান করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তর তালা। মৎস বিষয়ক দক্ষ প্রশিক্ষক দ্বারা ত্রিশ বেকার যুবকদের জন্য এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
নাংলা আলোক সংষ্কার অফিসে প্রশিক্ষণ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার রিজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ইসলামকাটি ইউনিয়নে চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। সংরক্ষিত মহিলা মহিলা ইউপি সদস্য ফারহানা ইয়াসমিন লাকি, বারবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম। আলোক সংস্থার সভাপতি মোঃ শফিউল ইসলাম। নির্বাহী পরিচালক মোঃ রাশিদুল ইসলাম। বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আবুল কাশেম।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান,মৎস প্রশিক্ষক মোঃ মাছাদুল ইসলাম, আলোক সংস্থার ম্যানেজার আবু রায়হান, আলোক যুব সংগঠনের সম্পাদক ইমরান আল মামুন,নাংলার বিশিষ্ট ব্যবসায়ী শেখ নাসির উদ্দিন, মিজানুর রহমান, ওষুধ ব্যবসায়ী আঃ সবুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

