শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

আনোয়ারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করলেন আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।

শুক্রবার (২৪ডিসেম্বর) হযরত শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নানারকম নির্বাচনী গান আর মাইকিংয়ে চলছে প্রচারণা। প্রার্থীরাও দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি। তবে ব্যতিক্রমী প্রচারণার কারণে ইতোমধ্যে আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।

আনোয়ারা পরৈকোড়া ৯নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার অলিগলিতে হাতে হ্যান্ডমাইক আর লিফলেট নিয়ে জনসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী। রাস্তার মোড়ে মোড়ে সমবেত জনতার দৃষ্টি আকর্ষণ করে সালাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন এবং তার আনারস মার্কায় ভোট চাচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন নিজের লিফলেট।এসময় তার সাথে সমর্থকরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসান জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, জনগণের সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ, জীবনমান উন্নয়ন ও অসাম্প্রদায়িক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নির্বাচনে যাওয়ার মূল উদ্দেশ্য। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এতে পরৈকোড়া ইউনিয়নের নারী পুরুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব আশাবাদী৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281