

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের চৌহালীতে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নির্বাচনী মালামাল গ্রহণ করে সংশ্লিষ্টরা যার-যার গন্তব্যে পৌঁছে গেছেন। নির্বাচন ঘিরে শনিবার উপজেলা চত্বর বিরাজ করছিল অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ।
উপজেলার ৩টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৬৬টি ভোট কেন্দ্রের নির্বাচনী যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি নির্বাচনী কাজে দায়িত্ব পালন করতে প্রস্তুত বিজিবি, পুলিশ, আনসার, ও মহিলা আনসারদের পদচারণায় মুখরিত ছিল উপজেলা চত্বর। নিয়োগপ্রাপ্ত ৩জন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার ও বিআরডিবি অফিসার আবুল কালাম আজা নির্বাচনী কাজে শনিবার সারা দিন ব্যস্ত সময় কাটিয়েছেন। এদিকে বিজিবি, স্ট্রাইকিং ফোর্স, পুলিশের বিশেষ টিম টহল দিয়ে নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছেন। চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত মোভিং করবে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে।
এবিষয়ে সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী জানান, ইতিমধ্যে ১ম,২য় ও ৩য় ধাপের নির্বাচন শেষ এখন ৪র্থ ধাপের নির্বাচন। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত মোভিং করবে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে ।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথাসময়ে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ব্যালট পেপার সকাল ৬ টার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হবে ৷



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

