

এ.জে.নেজামউদ্দিন
ক্যান্টনমেন্টে মেজরদের কানাঘুষা চলছে একথা বঙ্গবন্ধুকে বার বার সতর্ক করতে আসেন তাজ। কিন্তু বঙ্গবন্ধু কিছুতেই বিশ্বাস করেনি যে বাংলার মানুষ তাকে হত্যা করবে।
বরং তাজকে ফিরিয়ে দিয়েছেন তার গন্তব্যে। তার নজর ছিল গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষদের প্রতি। মাঝি ও দাওয়ালদের আহাজারি শুনে প্রতিবাদ করেন। গ্রামের অসহায় বৃদ্ধা ঝিঙে বেচে বঙ্গবন্ধুর জন্য যত্ন করে কিছু পয়সা রেখেছে যা দিয়ে তার আদরের নাতি চকলেট কিনে খাইতে চাইলে দাদী দেয়নি। কারণ তার টাকা দিয়ে বঙ্গবন্ধু ৫৪’র নির্বাচন করবে।

অন্যদিকে খন্দকার মোশতাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং নিজে রাষ্ট্রপতির আসন গ্রহণ করে। এভাবে তেরটি দৃশ্য নিয়ে শ্রাবণ ট্র্যাজেডি নাটকটি মঞ্চায়ন হয়। নাট্যকার আনন জামানের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ফাহমিদা সুলতানা তানজি, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সোলাইমান রাফির নির্দেশনায় বৃহস্পতিবার,২৩ ডিসেম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উন্মুক্ত মঞ্চে নাটকটি মঞ্চায়ন হয়।
পাহাড়ের পাদদেশে সন্ধার পরে শীতের শীতলতায় দর্শকদের কাঁদিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। নাটকের কয়েকটি দৃশ্য ছাড়া সবগুলো দৃশ্য ছিল আবেগময়ী। শেষের দৃশ্যে বঙ্গবন্ধুর হত্যার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন অসহায় বৃদ্ধা,তার নাতি, গ্রামের মাঝি,দাওয়ালসহ সর্বত্রের মানুষ। এসময় দর্শকরা আবেগে আপ্লূত হয়।
নাটক শেষে নাট্যকার আনন জামান কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নাট্যকলা বিভাগের সভাপতি, শিক্ষক ও নাটকের অভিনেতা অভিনেত্রীরা। এসময় তার প্রতিক্রিয়া জানান সকলকে।
এরপর থেকে চবি ক্যাম্পাসে প্রশংসায় ভাসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। সোশ্যাল মিডিয়ায় একজনে লিখেছেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ নাটক দেখলাম উন্মুক্ত মঞ্চে ‘শ্রাবণ ট্র্যাজেডি’। নাটকের প্রত্যেকটি চরিত্র ফুটিয়ে তুলেছে বাস্তবতা। আরেকজন লিখেছেন, আমি কী নাটক দেখেছি নাকি পচাত্তরে যা ঘটেছে তা সরাসরি দেখেছি তা পার্থক্য করতে পাচ্ছি না। নাটকটি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা,হত্যা পরবর্তী সাধারণ মানুষের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে লিখা। তবে নির্দিষ্ট কোন ঘটনার ধারাবাহিকতা নেই। খন্ড খন্ড ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে কতটা ভালবাসে তা এই নাটকে তুলে ধরা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

