1. admin@haworbarta.com : admin :
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হলো আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে - Haworbarta
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হলো আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠি খেলা।

নন্দলালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী উক্ত লাঠি খেলা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন এলাকা থেকে আগত দল অংশগ্রহণ করেন। খেলা শেষে প্রত্যেক দলকে দানবীর আলাউদ্দিন আহমেদ পুরস্কৃত করেন। উল্লেখ্য কুষ্টিয়ার কৃতি সন্তান দানবীর আলাউদ্দিন আহমেদ ছোটবেলা থেকেই এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা তিনি করতেন। যে কারণে প্রতিবছরই তিনি তার নিজ এলাকায় উক্ত লাঠি খেলার আয়োজন করে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

প্রধান অতিথি দানবীর আলাউদ্দিন আহমেদ বলেন, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ বিলুপ্তির পথে। উক্ত খেলাটি নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় যে, দেশে একটি খেলা ছিল সেই খেলাটির নাম লাঠি খেলা। যে কারনেই আমি প্রতি বছর আমার এলাকাতে লাঠি খেলার আয়োজন করে থাকি। তিনি আরো বলেন, এলাকাবাসীসহ পার্কে আগত দর্শনার্থীরাও উক্ত লাঠি খেলাটি উপভোগ করেন এজন্য আমি আনন্দিত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca