বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

জামালগঞ্জের ইউপি নির্বাচনের সমর্থকতা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদলের বিরোধ নিষ্পত্তি করেন নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ নজির হোসেন, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

গত ৫ ই জানুয়ারী ইউনিয়ন নির্বাচন ৫ম ধাপে জামালগঞ্জ উপজেলায় চারটি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে একটি হচ্ছে ১নং বেহেলী ইউনিয়ন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সুব্রত সামন্ত সরকার বিজয়ী হয়েছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢোল প্রতীকে অসীম চন্দ্র তালুকদার ছিলেন।
যাইহোক, নির্বাচনের পরের দিন অর্থাৎ ৬ তারিখ রাতে উক্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজাপুর ও বাগহাঁটি গ্রামের দুই সমর্থক দলের মধ্যে এক বিরাট সংঘর্ষ হয়েছিল। উক্ত সংঘর্ষের মুল কারণ ছিল নির্বাচনের প্রার্থী সমর্থন নিয়ে অর্থাৎ বাগহাঁটির নিবারণ দাস ও তার শালাসহ কয়েকজন ছিল ঢোল প্রতীকের সমর্থক অপরপক্ষে রাজাপুরের কয়েকজন ছিল নৌকার সমর্থক। নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর হার জিতের বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে সংঘর্ষ ঘটিত হলে উভয় গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা হয়।এমতাবস্থায় জামালগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত হলে ঢোলের সকল সমর্থকদের গ্রেফতার করে ফেলে। নবনির্বাচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী সুব্রত সামন্ত সরকার বিষয়টি অবগত হলে তৎক্ষনাৎ সেখানে উপস্থিত হয়ে গ্রেফতারকৃত সকল আসামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন পঞ্চায়েত বিচার সালিশের মাধ্যমে উক্ত ঘটনার সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে।
তাই আজ রাজাপুরে বসে সেই বিচার সালিসি সভা।উক্ত সভায় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও সকল ওয়ার্ডের নির্বাচিত সকল মেম্বারগণ।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুইগ্রামের সকল মুরব্বিরা।
অবশেষে চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের মধ্যস্থতায় উভয়ের মনোমালিন্য দুর করে বিরোধের নিষ্পত্তির মাধ্যমে উভয়পক্ষকে মিলিয়ে দেন। উক্ত সমাধানে উভয়পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281